বিশ্ব

লোহিত সাগরে হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় আন্তর্জাতিক জোট গড়তে চায় সৌদি আরব

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
f ✕
কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবিতে বাব আল–মানদেব প্রণালি। গুরুত্বপূর্ণ এই নৌপথ লোহিত সাগরের প্রবেশদ্বারছবি: রয়টার্স

লোহিত সাগরে হুতিদের হামলা থেকে তেলবাহী জাহাজ রক্ষা করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে সৌদি আরব। এই আলোচনার বিষয়ে অবগত দুজন ব্যক্তি গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন In Content Ad

সূত্রগুলো জানিয়েছে, জোটটি ঠিক কাদের নিয়ে গঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ডজনখানেক দেশের সঙ্গে আলোচনা চলছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য সৌদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন In Content Ad

ইরান-সমর্থিত হুতিরা ২০ জুলাই জানায়, ইয়েমেনের ওপর সৌদি আরবের তথাকথিত অবরোধের জবাবে তারা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করছে। তবে ইয়েমেন অবরোধের বিষয়টি অস্বীকার করেছে রিয়াদ।

তার পর থেকে হুতিরা জানিয়েছে, তারা লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা চালিয়েছে। জবাবে সৌদি আরবও ইয়েমেনের হুদাইদাহ বন্দরে হুতিদের সামরিক স্থাপনাগুলোয় বিমান হামলা চালিয়েছে। তাদের মতে, হুতিরা এই বন্দর ব্যবহার করে বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকি দিত।

এই অবরোধ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে চলমান ইরান যুদ্ধে নতুন এক ফ্রন্ট খুলে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে পারস্য উপসাগরের বাইরের তেল ও অন্যান্য সরবরাহকারী ট্যাঙ্কারগুলোয় হামলা আরও বেড়ে গেছে। এ কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে।