- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://news.razibahsan.com/demo1 -

চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন

স্টাফ রিপোর্টার ॥ আগস্ট মাস শোকের মাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। ২৫ আগস্ট রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধি সৌধের সামনে দাঁড়িয়ে জাতির পিতাসহ পরিবারের নিহত সকল রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে। পরে তার সমাধি সৌধে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে গ্রন্থাগার ও জাদুঘর, মসজিদসহ আশপাশের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন। এসময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, জি এম শাহিন, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ক্রীড়া সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, আন্তজার্তিক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম রনি, সমাজকল্যাণ সম্পাদক মুনওয়ার কানন। কার্যকরি কমিটির সদস্য কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, মির্জা জাকির। সাধারণ সদস্য ফারুক আহম্মেদ, ওয়াদুদ রানা, আব্দুস সালাম জুয়েল, তালহা জুবায়ের, এম আর ইসলাম বাবু, মাজহারুল ইসলাম অনিক। বিকেলে ৫টায় তারা চাঁদপুরের উদ্দেশ্য রওনা করেন।