বিনোদন

৪২ বছর বয়সে মা হলেন অভিনেত্রী কারিশমা

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
f

বলিউড অভিনেত্রী কারিশমা তান্না ও তাঁর স্বামী, ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সংসারে নতুন অতিথির আগমন হয়েছে। গতকাল বুধবার  পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কারিশমা। ৪২ বছর বয়সে মা হলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টে এই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন দম্পতি।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে কারিশমা লিখেছেন, ‘গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্টো সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম।’ পোস্টের সঙ্গে নবজাতকের আগমন সম্পর্কিত এক বিশেষ কার্ডও প্রকাশ করেছেন তাঁরা।

বিজ্ঞাপন In Content Ad
আরও পড়ুন

বেশি লম্বা তাই কাজ পাননি, সেই নায়িকা এখন…

 

আরও পড়ুন

৪৭ বছরে মা হলেন এই অভিনেত্রী

 

সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টে এই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন দম্পতি
সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টে এই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন দম্পতি

সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই কারিশমা এবং বরুণকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন হাজার হাজার অনুরাগী থেকে বিনোদন দুনিয়ার অনেকে। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকের জন্য আশীর্বাদ কামনা করেছেন।

বিজ্ঞাপন In Content Ad
আরও পড়ুন

‘দেখিয়ে দিয়েছি যে আমি কী করতে পারি’

 

২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা
২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা
আরও পড়ুন

বেশি লম্বা তাই কাজ পাননি, সেই নায়িকা এখন…

আরও পড়ুন

‘১ + ১= ৩’—অবশেষে এল সেই ‘তৃতীয়জন’, মা হলেন পরিণীতি

আরও পড়ুন

‘দেখিয়ে দিয়েছি যে আমি কী করতে পারি’

২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা। বিয়ের চার বছর পর তাঁদের সংসারে প্রথম সন্তানের আগমন হলো। চলতি বছরের শুরুতে কারিশমা তাঁর মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গর্ভাবস্থার নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা।

কারিশমা তান্না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কারিশমা তান্না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

টেলিভিশনের হাত ধরে কারিশমা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর ঝুলিতে আছে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘নাগিন ৩’ ও ‘কায়ামত কি রাত’-এর মতো আরও অনেক জনপ্রিয় ধারাবাহিক। পরে ওটিটিতেও সফলতা পান তিনি। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাশ হাশ’ এবং হংসাল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়। এ ছাড়া ‘খতরোঁ কে খিলাড়ি ১০’–এর বিজয়ীও ছিলেন তিনি।

কারিশমা তান্না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কারিশমা তান্না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে