Skip to content
Date আজ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, শরৎকাল
  • যোগাযোগ
মুন্সিগঞ্জ প্রতিদিন Logo মুন্সিগঞ্জ প্রতিদিন Logo
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
  • মুন্সিগঞ্জ
    • মুন্সিগঞ্জ সদর
    • গজারিয়া
    • টংগীবাড়ি
    • লৌহজং
    • শ্রীনগর
    • সিরাজদিখান
  • খেলা
  • বিনোদন
  • ধর্ম
  • অপরাধ
  • সারা বাংলা
  • আরো
    • সব খবর
    • লাইফস্টাইল
    • আন্তর্জাতিক
    • কলাম
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • তথ্যপ্রযুক্তি
    • বিশেষ প্রতিবেদন
    • মিডিয়া
    • সাহিত্য
    • আবহাওয়া
    • কৃষি
    • চাকরির খবর
    • সংবাদ পত্রের পাতা থেকে
শিরোনাম
টঙ্গীবাড়িতে সাবেক ‘প্রেমিকাকে’ ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে,গ্রেফতার-১ বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে-আ:লীগের শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য তৈরি হচ্ছে চরকেওয়ারে বিএনপির আড়ালে মুন্সিগঞ্জে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ চলছে ত্রিমুখী উত্তেজনা গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫ মানবসৃষ্ট কারণে পাখিদের আবাসন ধ্বংস হচ্ছে,বার্ড বাংলাদেশ প্রেসিডেন্ট সাজাহান সরদার। আলুর বাম্পার ফলন,গলার কাঁটা কৃষকের-সমাধান কি?? জনগণ একটি জবাবদিহি মূলক মানুষের ভোটে নির্বাচিত সরকার চায় – ড.আসাদুজ্জামান রিপন রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অহিদুল ইসলাম অহিদ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভুয়া অভিযোগ প্রত্যাহারের বিনিময়ে চাঁদা দাবির অভিযোগ গজারিয়ায় ছদ্মবেশে ইয়াবা কিনতে চাইলো পুলিশ, অতঃপর ধরা খেল মাদক ব্যবসায়ী নারী।
অর্থনীতি

শীঘ্রই ব্যবসায়ীদের জন্য হচ্ছে এক্সিট প্ল্যান, জানালেন অর্থমন্ত্রী

প্রকাশ: ৪:১৯ অপরাহ্ণ আগস্ট ২, ২০১৯
প্রিন্ট করুন

চাঁদপুর টিভি রিপোর্ট ।। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা ব্যবসায়ীদের জন্য একটা এক্সিট প্ল্যান তৈরি করেছি। তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে প্রত্যেক ব্যবসায়ী লাভবান হবে। খুব শীঘ্রই এটি বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, এর ফলে অর্থ কেলেঙ্কারির অভিযোগে থাকা ব্যবসায়ীরা অর্থ শোধ করে আবারো ব্যবসায় ফিরে আসবেন বলে আমরা মনে করি। একই সাথে তিনি জানান, শাহ আমানত বিমানবন্দরের উন্নয়নে ৪৭২ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আধুনিকায়নের কাজটি বাস্তবায়ন করবে যৌথভাবে মীর আকতার এবং সিএএমসিই।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, আপনারা জানেন, এরই মাঝে বিসমিল্লাহ গ্রুপ বলেছে তারা ব্যবসা করবে এবং টাকা-পয়সা শোধ করবে। আমি বিশ্বাস করি এক্সিট প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের আবার আমাদের মাঝে পাবো, তারা আবার আসবে, তারা টাকা-পয়সা শোধ দেবে। আমাদেরও কষ্ট বাড়াবে না। আমাদেরও তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে না। আমার টার্গেট একটাই-টু ব্রিং ব্যাক অল দ্য বিজনেজ হাউজেস, অল দ্য বিজনেস পিপল, ইভেন হু হ্যাভ মাইগ্রেটেড দিস কান্ট্রি ফর অ্যা বেটার লিভিং ফর অ্যা বেটার কমফোর্ট, বেটার হোপ। অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামকে যেহেতু আমরা বলছি কমার্সিয়াল হাব বানাবো। সেহেতু কমার্সিয়াল হাব হিসেবে রূপান্তর করতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন করা হচ্ছে। এর ফলে এ বিমানবন্দরে বড় বড় এয়ারক্রাফ্ট উঠানামা করতে পারবে।
জানা যায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জঅতিক বিমানবন্দর। ১৯৯৮-০১ সময়ে জাপানের অর্থায়নে এ বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছিলো। ওই সময়ে রানওয়ে সম্প্রসারণসহ বিটুমিনাস কংক্রিটের মাধ্যমে বিদ্যমান রানওয়ের শক্তিবৃদ্ধিকরণ কাজও সম্পাদন করা হয়েছিলো। তখন রানওয়ে পেভমেন্ট ক্লাসিফিকেশন নম্বর (পিসিএন) ছিলো ৬৬, যা ডিসি ১০-৩০ জাতীয় বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলা হয়েছিলো। বর্তমানে এ বিমানবন্দরে বোয়িং ৭৭৭ জাতীয় সুপরিসর বিমান চলাচল করছে। এদিকে রানওয়ের বিটুমিনাস কংক্রিটের স্বাভাবিক আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে এবং পিসিএন অনেকাংশে কমেছে। কিন্তু বিমানবন্দরে যাত্রী, কার্গো ও বিমান চলাচলের সংখ্যা সাড়ে তিন থেকে চার গুণ বেড়েছে। বিআরটিসি বুয়েটের সমীক্ষা অনুযায়ী, রানওয়ের বর্তমান পিসিএন ৪৬ কিন্তু বোয়িং ৭৭৭ জাতীয় বিমান চলাচলের পিসিএন দরকার ৯০। এ অবস্থায়, বোয়িং ৭৭৭ জাতীয় সুপরিসর বিমানের নিরাপদ অবতরণ ও উড্ডয়নের জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করতে জিওবি অর্থায়নে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য ৫৪০ কোটি ৫২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের ডিপিপি ২০১৮ সালের ৫ মার্চ সরকার কর্তৃক অনুমোদিত হয় বলে জানা গেছে। বৈঠকে কমিটির সদস্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :

Related Posts

আলুর বাম্পার ফলন,গলার কাঁটা কৃষকের-সমাধান কি??

এপ্রিল ১২, ২০২৫

মুন্সিগঞ্জে নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে,তিন উপদেষ্টার গুরুত্বপূর্ণ সভা।

এপ্রিল ৭, ২০২৫

স্ত্রীকে খুন করে মুন্সিগঞ্জে ৩ সন্তান নিয়ে স্বামী উধাও!

এপ্রিল ৭, ২০২৫
  • Popular
  • Recent
  • বিএনপির আড়ালে মুন্সিগঞ্জে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ চলছে ত্রিমুখী উত্তেজনা
    এপ্রিল ১৩, ২০২৫
  • কাল সংক্ষিপ্ত সফরে চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
    জুলাই ৪, ২০১৯
  • আমি আমার নিজের এলাকায় এলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
    জুলাই ৬, ২০১৯
  • মুন্সিগঞ্জে জিডি করতে ৩ প্যাকেট সিগারেটের দাম নিলেন এএসআই
    এপ্রিল ৭, ২০২৫
  • চাঁদপুর শহরে স্কুল শিক্ষিকাকে জবাই করে হত্যা
    জুলাই ২১, ২০১৯
  • স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমার এমপি ডটকমের ‘Digital Literacy For Everyone’ ওয়ার্কশপ সম্পন্ন
    আগস্ট ২১, ২০১৯
  • টঙ্গীবাড়িতে সাবেক ‘প্রেমিকাকে’ ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে,গ্রেফতার-১
    এপ্রিল ১৩, ২০২৫
  • বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে-আ:লীগের শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য তৈরি হচ্ছে চরকেওয়ারে
    এপ্রিল ১৩, ২০২৫
  • বিএনপির আড়ালে মুন্সিগঞ্জে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ চলছে ত্রিমুখী উত্তেজনা
    এপ্রিল ১৩, ২০২৫
  • গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৫
    এপ্রিল ১২, ২০২৫
  • মানবসৃষ্ট কারণে পাখিদের আবাসন ধ্বংস হচ্ছে,বার্ড বাংলাদেশ প্রেসিডেন্ট সাজাহান সরদার।
    এপ্রিল ১২, ২০২৫
  • আলুর বাম্পার ফলন,গলার কাঁটা কৃষকের-সমাধান কি??
    এপ্রিল ১২, ২০২৫

বার্তা সম্পাদক: মানিক মিয়া।
ঠিকানাঃ উপশহর, বগুড়া, ৫৮০০।
ইমেইল: info@cyberdeveloperbd.com
যোগাযোগ: 01720410850

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Website Designed by Cyber Developer BD
Page load link
Go to Top